1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি তানভীর গাজী, সম্পাদক রাসেল মিয়া ফয়েজ আহমেদ

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ১১৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………..

হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি তানভীর গাজী, সম্পাদক রাসেল মিয়া ফয়েজ আহমেদ।

(বিস্তারিত নিউজ)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চাঁদপুর জেলা শাখার অধীনে বহুল প্রতীক্ষিত হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি অবশেষে ঘোষণা করা হয়েছে। গত ৭ অক্টোবর চাঁদপুর জেলা ছাত্রদলের দলীয় প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে তানভীর গাজীকে সভাপতি এবং রাসেল মিয়া ফয়েজ আহমেদ কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন – সিনিয়র সহ-সভাপতি মো. রুবেল দেওয়ান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শামীম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক খাদিজা আক্তার। জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সকলের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

কমিটি ঘোষণার পরপরই হাইমচর উপজেলার প্রতিটি ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নবনির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন সর্বস্তরের নেতাকর্মীরা।
নবনির্বাচিত নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন,

“আমরা প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তায়ালার দরবারে। গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই চাঁদপুর সদর ও হাইমচর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, হাইমচরের মাটি ও মানুষের পরম আস্থার প্রতীক, আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব শেখ ফরিদ আহমেদ মানিক এমপি মহোদয়ের প্রতি। তিনি আমাদের ছায়ার মতো আগলে রেখেছেন, বিপদে-আপদে পাশে থেকেছেন। তাঁর দোয়া ও সমর্থন ছাড়া আজকের এই অবস্থানে আসা সম্ভব হতো না।

সেই সাথে আমরা হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই আমাদের প্রাণের সংগঠন চাঁদপুর জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদক মহোদয়ের প্রতি। আপনারা তৃণমূলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করেছেন, আমাদের উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমরা জীবন দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করবো।”
প্রার্থীদের প্রতি আবেগঘন আহ্বান
সভাপতি তানভীর গাজীর বক্তব্য:

“আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, যারা এই হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে প্রার্থী ছিলেন – আমি জানি আপনাদের বুকের ভেতরে কতটা কষ্ট, কতটা অভিমান। আপনাদের রাত জাগা, আপনাদের মিছিল, আপনাদের ঘাম আমি নিজের চোখে দেখেছি। বিশ্বাস করুন, আপনারা কেউ হেরে যাননি।

আজকের এই সভাপতির চেয়ারটা আমার একার নয় ভাই, এই চেয়ারটা আপনাদের সকলের। দল প্রয়োজনে আমাকে সামনে রেখেছে, কিন্তু দল চলবে আপনাদেরকে নিয়েই। আমি আপনাদের দুটি পায়ে হাত রেখে অনুরোধ করছি, অভিমান করে দূরে সরে যাবেন না। আপনারা দূরে সরে গেলে এই সংগঠন দুর্বল হয়ে যাবে। আসুন, আপনারা আমার পাশে বসুন, আমার ভুলগুলো ধরিয়ে দিন, আমাকে পরামর্শ দিন। আমি কথা দিচ্ছি, পূর্ণাঙ্গ কমিটিতে আপনাদের প্রত্যেকের সম্মানজনক মূল্যায়ন হবে। আমরা একসাথে হাইমচরকে জেলার মধ্যে ১ নম্বর মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।”

সাধারণ সম্পাদক রাসেল মিয়া ফয়েজ আহমেদ বক্তব্য:

“আমার কলিজার ভাইয়েরা, আমার সহযোদ্ধারা – যারা প্রার্থী ছিলেন। আপনাদের প্রতি আমার সালাম ও ভালোবাসা। আমি জানি, এই একটা পদের জন্য আপনারা কত নির্ঘুম রাত কাটিয়েছেন, কত নেতার দ্বারে দ্বারে ঘুরেছেন। আজ আপনাদের নাম না আসায় আপনাদের মনের অবস্থাটা আমি বুঝি।

ভাইয়েরা আমার, আমি রাসেল মিয়া ফয়েজ আহমেদ আপনাদেরকে কথা দিচ্ছি, এই সাধারণ সম্পাদকের দরজা ২৪ ঘণ্টা আপনাদের জন্য খোলা থাকবে। পদ দিয়ে কখনো বন্ধুত্ব মাপা যায় না। রাজনীতিতে পদ আজ আছে কাল নেই, কিন্তু আমাদের ভ্রাতৃত্বটা সারাজীবন থাকবে। আপনারা যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে আমি ব্যর্থ হয়ে যাবো। আপনাদেরকে সাথে নিয়েই আমি মাননীয় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের স্বপ্নের হাইমচর গড়তে চাই। আপনারা আসুন, আমরা এক টেবিলে বসি, চা খাই, পরিকল্পনা করি। এই ছাত্রদল আমাদের সবার।

পরিশেষে আমি হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক সকল নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পাশে থাকবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর