1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৫৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল স্টাফ রিপোর্টার BD SOMOY 24.COM
…………………..

সারা দেশের ন্যায় চাঁদপুরের হাইমচর উপজেলায় “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬” বাস্তবায়নে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার দিনব্যাপী হাইমচর উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম এর নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশের যৌথ উদ্যোগে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৮ জন জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

যাচাই-বাছাই শেষে আটককৃতদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম বলেন, “মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশের নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ করে দিতে সরকার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে নামলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। নদীতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জেলেদের প্রতি অনুরোধ, সরকারি নির্দেশনা মেনে এই ২২ দিন আপনারা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকুন।”

এ সময় উপস্থিত ছিলেন ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী।

তিনি বলেন, “সরকারের এই মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মা ইলিশ রক্ষা করতে পারলে আগামীতে নদীতে প্রচুর ইলিশ পাওয়া যাবে, এতে জেলেরাই লাভবান হবে। আমি আমার ইউনিয়নের সকল জেলেদের অনুরোধ করবো, লোভে পড়ে নিষিদ্ধ জাল দিয়ে মা ইলিশ ধরবেন না। প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে আমরা সার্বক্ষণিক প্রচারণা ও সহযোগিতা অব্যাহত রাখবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর