1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৭০ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

(হাইমচর চাঁদপুর প্রতিনিধি)
……………….

হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ

চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল ১৪ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার চরভাঙ্গা সাকিনস্থ কালা চৌকিদার মোড় থেকে জনতা বাজারগামী রাস্তায় অবস্থিত তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদ্রাসার সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-
১. মোঃ জুম্মন (২২), পিতা- মোঃ আলমগীর হাওলাদার, গ্রাম- পূর্ব চরকৃষ্ণপুর
২. সাব্বির হোসেন (২৩), পিতা- আব্দুল ছাত্তার ভূঁইয়া, গ্রাম- দক্ষিণ আলগী
৩. নাজিম উদ্দিন (২৩), পিতা- ওমর ফারুক, গ্রাম- পূর্ব চরকৃষ্ণপুর
সকলের থানা- হাইমচর, জেলা- চাঁদপুর।

পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় পিএসআই সৌরভ দাশের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ধৃতদের দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় হাইমচর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১০, জিআর নং- ২৭২।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা বলেন, “হাইমচরকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। যারা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

অভিযানের নেতৃত্বে থাকা অফিসারের বক্তব্য

অভিযানের নেতৃত্বে থাকা পিএসআই সৌরভ দাশ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৩ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রির কথা স্বীকার করেছে।”

থানা পুলিশ জানায়, আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত ৩ আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
…………………………………….
হাইমচর চাঁদপুর থেকে মনির হোসেন (হাফেজ ছৈয়ালের) পাঠানোই প্রতিবেদন, BD SOMOY 24.COM


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর