1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচরে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৯৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি: মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল ( Bdshomoy24.com)
…………………………..

হাইমচরে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

বিস্তারিত নিউজ।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে চাঁদপুরের হাইমচরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন, হাইমচরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী আলোচনা সভা ও পরে পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা হাইমচরে আগামী তিন মাসব্যাপী এই বিশেষ অভিযান হাতে নিয়েছি। এটা শুধু আনুষ্ঠানিকতা নয়। আমাদের লক্ষ্য হলো প্রতিটি ইউনিয়ন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও বাজারকে পরিচ্ছন্নতার আওতায় আনা। আমি উপজেলার সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে আহ্বান জানাবো, আপনারা নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখুন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।”

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুন্নবী মাসুম বলেন, “এডিস মশা পরিষ্কার পানিতে জন্মায়। তাই ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ারে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। জ্বর হলে আতঙ্কিত না হয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, “ডেঙ্গু প্রতিরোধ কোনো দলীয় বিষয় নয়, এটি মানুষের জীবন বাঁচানোর আন্দোলন। এই মহতী উদ্যোগকে সফল করতে বিএনপির প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মাঠে থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে। দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে এসে হাইমচরকে ডেঙ্গুমুক্ত করতে হবে।”

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শাকিল খন্দকার, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও Bdshomoy24.com এর হাইমচর প্রতিনিধি মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, স্কাউটস, রেড ক্রিসেন্ট ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল
হাইমচর, চাঁদপুর প্রতিনিধি | Bdshomoy24.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর