1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচরে সিআর পরোয়ানাভুক্ত আসামি আঃ কাদির বেপারী গ্রেপ্তার, অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পুলিশের

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ১১৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার)
মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল)
……………………..

হাইমচরে সিআর পরোয়ানাভুক্ত আসামি আঃ কাদির বেপারী গ্রেপ্তার, অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পুলিশের

(বিস্তারিত নিউজ)

চাঁদপুরের হাইমচরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম **আঃ কাদির বেপারী (৫৩)**। তিনি হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের মৃত মো. লতিফ বেপারীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, হাইমচর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় থানার এএসআই (নিরস্ত্র) ইমাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সিআর-১২৪১/২০২৬ নম্বর মামলায় দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬(২) ধারায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি আঃ কাদির বেপারীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) ইমাম উদ্দিন বলেন,
আমরা দীর্ঘদিন ধরে এই পরোয়ানাভুক্ত আসামিকে নজরদারিতে রেখেছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আদালতের পরোয়ানা বাস্তবায়নে আমরা সর্বদা তৎপর। হাইমচরের কোথাও কোনো ওয়ারেন্টভুক্ত আসামি লুকিয়ে থাকতে পারবে না।

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম,পিপিএম-সেবা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“অপরাধ করে কেউ পার পাবে না। আইনের হাত অনেক লম্বা। যাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে। হাইমচর থানা পুলিশ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নকারী যে কোনো অপরাধীর বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।”
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

#হাইমচর #চাঁদপুর #হাইমচর_থানা_পুলিশ #CR_পরোয়ানা #গ্রেপ্তার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর