হাইমচরে বিশিষ্ট সমাজসেবক মোঃ মনতাজ পাটওয়ারী অসুস্থ, ঢাকায় রেফার; প্রবাসী ছেলের দেশবাসীর কাছে দোয়া কামনা
স্টাফ রিপোর্টার ( মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
Bdshomoy24.com
……………………..
চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের ৭নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনতাজ পাটওয়ারী শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ উচ্চ রক্তচাপে (হাই প্রেসার) অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিলে হাইমচর মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানো হয়। রিপোর্ট দেখে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
পরে চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসকরা পুনরায় কিছু পরীক্ষা দেন। প্রেসার নিয়ন্ত্রণে না আসায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সৌদি আরব প্রবাসী মোঃ মনতাজ পাটওয়ারীর ছেলে মোঃ বাসার পাটওয়ারী BD SOMOY 24.COM-এর সাংবাদিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করে বলেন,
“আপনাদের মাধ্যমে আমি সৌদি আরব থেকে পুরো দেশবাসীর কাছে আমার বাবার জন্য দোয়ার বার্তা পৌঁছে দিতে চাই। আল্লাহ যেন আপনাদের সকলের দোয়ায় আমার বাবাকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থ করে দেন, আমিন।”
পরিবারের পক্ষ থেকে বিশিষ্ট এই সমাজসেবকের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
…………….
চাঁদপুর হাইমচর থেকে পাঠানোই প্রতিবেদন।
মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল Bdshomoy24.com