1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচরে পুলিশের যৌথ অভিযান: ফুটপাত দখলমুক্ত ও অটো-যানজট নিরসনে ওসি এবং ব্যবসায়ী নেতার কঠোর হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৮২ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

Md Monir Hossan Haffez
BD SOMOY 24.COM
………………

হাইমচরে পুলিশের যৌথ অভিযান: ফুটপাত দখলমুক্ত ও অটো-যানজট নিরসনে ওসি এবং ব্যবসায়ী নেতার কঠোর হুঁশিয়ারি

(বিস্তারিত নিউজ)

চাঁদপুরের হাইমচর উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক প্রাণকেন্দ্র আলগী বাজারে আইন-শৃঙ্খলা রক্ষা, ফুটপাত দখলমুক্ত ও দীর্ঘদিনের যানজট নিরসনে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে হাইমচর থানা পুলিশ।

রবিবার (৪ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম। এসময় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন তল্লাশি, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং যত্রতত্র পার্কিং করা অটো ও যানবাহন সরিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন আলগী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়াল। এসময় তিনি ও ওসি দুজনেই কঠোর হুঁশিয়ারি দেন।

আলগী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়াল বলেন –
“আলগী বাজার কারো বাপ-দাদার সম্পত্তি নয়, এটা প্রায় ১০ হাজার ব্যবসায়ী ও লক্ষ মানুষের বাজার। এই বাজারকে কিছু অসাধু ব্যবসায়ী এবং উচ্ছৃঙ্খল অটো চালকরা জিম্মি করে রেখেছে। ফুটপাত দখল করে দোকানের মালামাল রাস্তায় নামিয়ে রাখা এবং বাজারের তিন মোড়ে ব্যাটারিচালিত অটোর অবৈধ স্ট্যান্ড বসিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজট সৃষ্টি করা হচ্ছে। এর ফলে সাধারণ ক্রেতারা বাজারে আসতে ভয় পায়, আমাদের ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে।”
​
আমি ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কঠোরভাবে বলতে চাই, আজকের পর থেকে আলগী বাজারে কোনো ফুটপাত দখল চলবে না, রাস্তার ওপর কোনো অটো স্ট্যান্ড চলবে না। আমরা ব্যবসায়ীদের বারবার বলেছি। এরপরও যারা মানবে না, তাদের দোকানপাট ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হবে। অটো চালকদের বলবো, নির্দিষ্ট স্থানে গাড়ি রাখুন, রাস্তা ছেড়ে দিন। অন্যথায় আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। বাজারকে বাঁচাতে আমরা পুলিশ প্রশাসনের সাথে আছি।

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন –
আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বলেছি, হাইমচরে কোনো চাঁদাবাজি, দখলবাজি চলবে না। আলগী বাজারের ফুটপাত দখল ও যানজট নিয়ে সাধারণ মানুষের অনেক অভিযোগ ছিল। আজ থেকে আমরা জিরো টলারেন্সে গেলাম। ফুটপাত জনগণের হাঁটার জন্য, দখল করে ব্যবসা করার জন্য নয়। যারা ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা, মামলা এবং গ্রেফতার করা হবে। কোনো অনুরোধ আর কাজে আসবে না।”
​
আর অটো গাড়ির বিষয়ে আমি পরিষ্কার বলছি – বাজারের ভেতরে কোনো অটো স্ট্যান্ড থাকবে না। রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করলেই গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হবে এবং চালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে কঠোর মামলা দেওয়া হবে। এই বাজারকে নিরাপদ ও যানজটমুক্ত রাখতে আমাদের এই বিশেষ অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে। জনগণের স্বস্তির জন্য আমরা মাঠে আছি এবং থাকবো।

পুলিশ ও ব্যবসায়ী কমিটির এই কঠোর যৌথ অবস্থানে আলগী বাজারের সাধারণ ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে ব্যাপক স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।

………………………
চাঁদপুর হাইমচর থেকে মনির হোসেন হাফেজ ছৈয়ালের পাঠানোই প্রতিবেদন) BD SOMOY 24.COM Website www Bdshomoy24.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর