1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার, অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ১০৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
স্টাফ রিপোর্টার BD SOMOY 24.COM
………………………

(বিস্তারিত নিউজ)

চাঁদপুরের হাইমচরে পুলিশের পৃথক দুটি সাঁড়াশি অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার নীলকমল ইউনিয়ন ও ২নং উত্তর আলগী ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাইমচর উপজেলার কাইয়ুম কান্দি এলাকার মৃত নজরুল মোল্লার ছেলে মো. দুলাল মোল্লা ওরফে বিষু এবং মহজমপুর এলাকার মো. আনোয়ার হোসেন আখনের ছেলে রুবেল আখন ওরফে হাড্ডি রুবেল (৩০)।

থানা সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় এএসআই ইমাম উদ্দিন ও এএসআই মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

এর মধ্যে দুলাল মোল্লা ওরফে বিষু হাইমচর থানার মামলা নং-০৫, তারিখ: ০৫/০৩/২০২৬, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১)/৫(২)(খ) ধারার মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

অপর আসামি রুবেল আখন ওরফে হাড্ডি রুবেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারার মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

আসামি গ্রেপ্তারে ওসির কঠোর হুঁশিয়ারি

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা বলেন, “হাইমচরকে অপরাধমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। জিআর পরোয়ানাভুক্ত কোনো আসামিকেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যত গোপন স্থানেই লুকিয়ে থাকুক, আইনের হাত থেকে রেহাই পাবে না। মাদক, জাটকা নিধনসহ সকল অপরাধের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে নেতৃত্ব দেওয়া এএসআই ইমাম উদ্দিন ও এএসআই মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পলাতক আসামিদের ধরতে গোপন সংবাদের ভিত্তিতে নিখুঁত পরিকল্পনায় অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর বুধবার দুপুরে যথাযথ পুলিশ প্রহরায় আসামিদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

#হাইমচর #চাঁদপুর #পুলিশের_অভিযান #জিআর_পরোয়ানা
……………………
চাঁদপুর হাইমচর প্রতিবরদন পাঠিয়েছেন।
মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল Bdshomoy24.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর