1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচরে জমকালো আয়োজনে ভাই-বন্ধু হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত, পুরস্কার গ্রহণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম বিল্লাহ

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ১০৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার)
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
………………………..

হাইমচরে জমকালো আয়োজনে ভাই-বন্ধু হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত, পুরস্কার গ্রহণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম বিল্লাহ

(বিস্তারিত নিউজ পড়ুন)

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং, বিকাল ৩ ঘটিকায় গ্রামীণ ঐতিহ্যের ধারক ভাই-বন্ধু হাডুডু খেলার জমকালো ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও উদ্যোক্তা ছিলেন ভাই-বন্ধু ক্লাবের মিজান গাজী ও কালাম গাজী। তাদের অক্লান্ত পরিশ্রমে হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর।

উক্ত খেলায় রেফারির দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া ও মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর সদর ও হাইমচর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক (এমপি)

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।বিশেষ মেহমান মোঃ শাহ আলম অফিসার ইনচার্জ হাইমচর থানা।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আমিন উল্লাহ বেপারী, সভাপতি হাইমচর উপজেলা বিএনপি,

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী

বিশেষ অতিথি মোঃ সোহেল রানা পাপ্পু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাইমচর চাঁদপুর। বিশেষ অতিথি মোঃ খোরশেদ আলম কোতোয়াল সিনিয়র সাংগঠনিক সম্পাদক হাইমচর উপজেলা বিএনপি, মোঃ মিজানুর রহমান শেখ সহ সভাপতি হাইমচর উপজেলা বিএনপি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ গাজী • যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের সরদার • যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন আখন • যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস মেহনতী • আজিজুল হক বাবুল সাংগঠনিক সম্পাদক হাইমচর উপজেলা বিএনপি, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি • মোহাম্মদ কাইয়ুম সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হাইমচর উপজেলা বিএনপি, মোঃ কামাল হোসেন বাচ্ছু সভাপতি ৩নং দক্ষিন ইউনবয়ন বিএনপি• মোঃ মাজহারুল ইসলাম মেজর পাটওয়ারী সাধারন সম্পাদক ৩নং দক্ষিণ ইউনিয়ন যুবদল সহ, বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাইমচর প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুম বিল্লাহ বিশেষ অতিথি মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর কাছ থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণ শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুম বিল্লাহ বলেন,

“ভাই-বন্ধু হাডুডু খেলার আয়োজক মিজান গাজী ও কালাম গাজী এবং রেফারি মিজানুর রহমান ভূঁইয়া ও বিল্লাল হোসেন পাটওয়ারী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। এই ধরনের আয়োজন আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। প্রধান অতিথি ইউএনও মহোদয় সহ সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা। আমি সবসময় খেলাধুলা ও যুব সমাজের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। সকলের দোয়া ও সমর্থন চাই।”
……………………………………

চাঁদপুর হাইমচর থেকে পাঠানোই প্রতিবেদন, Bdshomoy24.com মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল।
#হাইমচর #আলগীদক্ষিণ #ভাইবন্ধুহাডুডু #চাঁদপুর #মাসুমবিল্লাহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর