স্টাফ রিপোর্টার, চাঁদপুর হাইমচর।
BD SOMOY 24.COM
………………..
শোক সংবাদ : চাঁদপুর সদর সিএনজি মালিক সমিতির সভাপতি জোবায়র হোসেন নয়নের ইন্তেকাল।
বিস্তারিত নিউজ)
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি রেজি: নং- ১৮৭৮ এর চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ জোবায়র হোসেন নয়ন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার রাত ৭টা ৪০ মিনিটের সময় চাঁদপুর সদর মডেল থানার টি.আই অফিসের সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার সহ সমিতির সকল নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতেই তার মরদেহ শাহরাস্তি উপজেলার চিতোষী গ্রামের নিজ বাড়িতে নেওয়া হয়েছে। আগামীকাল ১৭ সেপ্টেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার সকালে মরহুমের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে তার একমাত্র ছেলে নিশ্চিত করেছেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।
………………..
চাঁদপুর হাইমচর থেকে :প্রতিবেদন :
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) Bdshomoy24.com