1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৮ হিজরী উদযাপন উপলক্ষে হাইমচরে ইসালে সাওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৬৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………..

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ১৪৪৮ হিজরী উদযাপন উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলা সদর আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ২৬ আগস্ট ২০২৬ বিকাল ৩ ঘটিকা থেকে ইছালে সাওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আলগী বাজার সিনিয়র মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ **আলহাজ্ব হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী**।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে তাফসীর পেশ করেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতীব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আলমগীর হোসেন, হাইমচর, চাঁদপুর।

এ সময় উপস্থিত ছিলেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি ও আলগী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়াল, হাইমচর, চাঁদপুর।

এছাড়াও উপস্থিত ছিলেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত কোষাধক্ষ্য ও মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য বৃন্দ ও মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম এবং অত্র এলাকার দূর-দূরান্ত থেকে আগত শত শত ধর্মপ্রাণ মুসল্লীয়ানে কেরাম উপস্থিত ছিলেন।

বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য তুলে ধরে মহানবী (সাঃ) এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত শেষে তাবারক বিতরন অনুষ্ঠিত হয়।

#ঈদে_মিলাদুন্নবী #১৪৪৮হিজরী #হাইমচর #চাঁদপুর #ওয়াজ_মাহফিল #আলগী_বাজার #হাইমচর #টাইম Haimchartime.com #বিডি_সমাচার_টুয়ান্টিফোর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর