(স্টাফ রিপোর্টার) মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
চাঁদপুর সদরের ১নং বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মাহমুদ হাসান কবিরের জীবনবৃত্তান্ত জমা
………………………
(বিস্তারিত নিউজ)
আসন্ন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬-২৭ কে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এডভোকেট মাহমুদ হাসান কবির।
আজ ৩ অক্টোবর ২০২৬, রোজ শনিবার তিনি ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কাইয়ুম মোল্লার হাতে তার জীবনবৃত্তান্ত তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন বেপারী, চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান আল রিয়াদ সরকার, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ রাসেল মিয়াজী, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জনগণ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এডভোকেট মাহমুদ হাসান কবিরের বক্তব্য:
জীবনবৃত্তান্ত জমা শেষে উপস্থিত নেতাকর্মী ও ইউনিয়নবাসীর উদ্দেশ্যে এডভোকেট মাহমুদ হাসান কবির বলেন,
“আমি ১নং বিষ্ণুপুর ইউনিয়নের সন্তান। ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী আদর্শ বুকে ধারণ করে দলের দুঃসময়ে রাজপথে ছিলাম, এখনো আছি। আইন পেশার পাশাপাশি আমি সবসময় সাধারণ মানুষের ন্যায় বিচার ও অধিকার আদায়ে কাজ করেছি।
আজ আমি আপনাদের দোয়া ও দলের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে জীবনবৃত্তান্ত জমা দিলাম। আমি বিশ্বাস করি, দল যদি আমাকে মূল্যায়ন করে তাহলে আমি ১নং বিষ্ণুপুর ইউনিয়নকে একটি মডেল, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
আমি আপনাদের কথা দিচ্ছি, চেয়ারম্যান নির্বাচিত হলে এই
ইউনিয়নে কোনো বৈষম্য থাকবে না। দলমত নির্বিশেষে সকল জনগণের সেবা নিশ্চিত করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে কাজ করবো।
আমি আমার প্রাণপ্রিয় ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”
এ সময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
……………………..
চাঁদপুর হাইমচর থেকে মনির হোসেন হাফেজ ছৈয়ালের পাঠানোই প্রতিবেদন বিডি সময় ২৪ ডটকম BD SOMOY 24.COM