1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরের হাইমচরে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য, শীর্ষ মাদক কারবারি কালু খাঁ সহ ৩ জন আটক, মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারী

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ১১৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার)
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
…………………….

চাঁদপুরের হাইমচরে মাদকের বিরুদ্ধে বড় সাফল্য, শীর্ষ মাদক কারবারি কালু খাঁ সহ ৩ জন আটক, মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারী

(বিস্তারিত নিউজ পড়ুন)

চাঁদপুরের হাইমচর উপজেলায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে হাইমচর থানা পুলিশ। পৃথক দুটি সফল অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৮ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) ভোর রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের আজ সকালে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রথম অভিযান: ক্লিনিকের মোড় থেকে শীর্ষ কারবারি কালু খাঁ আটক

হাইমচর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) শ্রী সমীর দাস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পাড়াবগুলা ক্লিনিকের মোড় থেকে আমতলীগামী সড়কে কর্নেল (অব.) দুদু মিয়ার বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন।

এ সময় তল্লাশি চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মো. নাছির উদ্দিন ওরফে কালু খাঁ (৪৬) কে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ধৃত কালু খাঁ একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও মাদকসহ ৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে, এফআইআর নং-২৪, তারিখ: ১৮/০৯/২০২৬।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী এসআই সমীর দাস বলেন, “কালু খাঁ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে ট্র্যাকে রেখেছিলাম। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

দ্বিতীয় অভিযান: চরভাঙ্গায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

একই রাতে পিএসআই (নিঃ) সৌরভ দাশ এর নেতৃত্বে আরেকটি চৌকস টিম চরভাঙ্গা ইউনিয়নে অভিযান চালায়। কালা চৌকিদার মোড় থেকে সাবু মাস্টারের মোড় অভিমুখী পাকা সড়কে জয়দলের দোকানের পূর্ব পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মো. জাফর গাজী (২৪) ও মো. সোহাগ (২৫) কে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে জাফর গাজীর কাছ থেকে ৪ পিস ও সোহাগের কাছ থেকে ৪ পিস, মোট ৮ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ০.৮ গ্রাম, আনুমানিক মূল্য ২,৪০০ টাকা) উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে, এফআইআর নং-২৩, তারিখ: ১৮/০৯/২০২৬।

পিএসআই সৌরভ দাশ বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আমরা মাঠে আছি। ইয়াবা বহনকারী যত ছোটই হোক, আইনের আওতায় আসতেই হবে।”

ওসির কঠোর হুঁশিয়ারি:

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা বলেন, “হাইমচর উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মাদক ব্যবসায়ী যত বড়ই হোক, যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে আমাদের এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

হাইমচর থানা পুলিশের এমন সাহসী ও ধারাবাহিক অভিযানে এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণের পক্ষ থেকে ওসি মোহাম্মদ শাহ্ আলম সহ অভিযানে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়েছে। এলাকাবাসী মনে করেন, এভাবে অভিযান অব্যাহত থাকলে হাইমচর দ্রুতই মাদকমুক্ত হবে।
…………………………………..
চাঁদপুর হাইমচর থেকে) (প্রতিবেদন
মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল ( Bdshomoy24.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর