স্টাফ রিপোর্টার।
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………..
চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী অভিযানে মদ্যপ অবস্থায় মাতলামির অভিযোগে এক যুবক গ্রেপ্তার
(বিস্তারিত নিউজ পড়ুন)
চাঁদপুরের হাইমচরে মদ্যপান করে প্রকাশ্যে মাতলামি করার অভিযোগে তামীম সরদার (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত তামীম সরদার ওই ইউনিয়নের মালেক মোল্লার কান্দি গ্রামের সোবাহান সরদারের ছেলে।
পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা এর সার্বিক দিক-নির্দেশনায় বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই (নিঃ) সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নীলকমল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঈশানবালা এলাকায় নুর জামান শিকদারের মার্কেট সংলগ্ন বিএনপি ক্লাবের উত্তর পাশে মদ্যপ অবস্থায় অশালীন আচরণ ও মাতলামি করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে পুলিশ তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে Alcohol intake এর আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। যার এফআইআর নং-২৬, তারিখ- ২০/০৯/২০২৬ ইং এবং জিআর নং-২৫২।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। হাইমচরে কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। যেখানেই মাদকের খবর পাবো, সেখানেই অভিযান পরিচালনা করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এই অভিযান চলমান থাকবে।”
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এএসআই (নিঃ) সহিদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে ওই যুবক মদ্যপ অবস্থায় মাতলামি করছিল। এলাকাবাসীর শান্তি বিনষ্ট হচ্ছিল। তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার (২০ সেপ্টেম্বর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ধৃত তামীম সরদারকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
……………………………
চাঁদপুর হাইমচর থেকে (প্রতিবেদন)
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) Bdshomoy24.com