(স্টাফ রিপোর্টার)
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………..
হাইমচরে ৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির
(বিস্তারিত নিউজ)
চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মফিজুর রহমান (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার আলগী বাজার এলাকার বিসমিল্লাহ মোড় সংলগ্ন ভাই ভাই কনফেকশনারীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মফিজুর রহমান হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের মৃত রমু মোল্লার ছেলে। তিনি বর্তমানে হাইমচরের মহজমপুর এলাকায় শ্বশুর রজব আলী চৌকিদারের বাড়িতে বসবাস করতেন।
অভিযানটি পরিচালনা করেন হাইমচর থানার এসআই (নিঃ) প্রিয়লাল ঘোষ সঙ্গীয় ফোর্সসহ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়েছে।
এসআই প্রিয়লাল ঘোষ বলেন, “মাদক কারবারিরা যতই কৌশল অবলম্বন করুক না কেন, তাদের রেহাই নেই। আলগী বাজারসহ হাইমচরের প্রতিটি এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদকের সাথে জড়িত যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ৩৬/২৬, তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,
“হাইমচরে মাদকের কোনো স্থান নেই। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যারা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে। মাদক কারবারি, সেবনকারী ও পৃষ্ঠপোষক কাউকেই ছাড় দেওয়া হবে না। জনগণকে অনুরোধ করবো, আপনাদের আশেপাশে মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে দিন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে সোমবার সকালে যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
………………………
চাঁদপুর হাইমচর থেকে পাঠানোই ঃ
প্রতিবেদন মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল –
BD SOMOY 24.COM www Bdshomoy24.com