1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে হাইমচরে বিএনপি’র বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ১৫৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার>
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
………………………

দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে হাইমচরে বিএনপি’র বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
…………

বিস্তারিত নিউজ)

দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরের হাইমচর উপজেলায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে নেতারা দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন হাইমচর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান আখন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন –

উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী বলেন, “দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র হাইমচরের মাটিতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।”

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী বলেন, “পতিত ফ্যাসিবাদের দোসরদের নৈরাজ্যের কোনো স্থান হাইমচরে হবে না, রাজপথেই তাদের প্রতিহত করা হবে ইনশা আল্লাহ।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি বলেন, “যুবদল রাজপথে অতন্দ্র প্রহরী হিসেবে থাকবে, নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে যুবদল কঠোর অবস্থানে থাকবে।”

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সলেইমান মিয়া বলেন, “দেশের শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।”

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহির মিয়াজী বলেন, “অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ফয়সাল আখন ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী মোঃ মিলাদ হোসেন মাঝি বলেন, “ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষায় এবং যেকোনো নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।”

এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
………………

চাঁদপুর হাইমচর প্রতিবেদন)
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) Bdshomoy24.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর