স্টাফ রিপোর্টার)
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
…………………….
হাইমচরে চোরাই ব্যাটারিসহ ২ চোর গ্রেফতার, থানায় মামলা
বিস্তারিত।
চাঁদপুরের হাইমচর উপজেলায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিসহ দুই চোরকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মহজমপুর এলাকার আলগী পশ্চিম বাজার সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-
১. শাকিল দেওয়ান (২৫), পিতা- বিল্লাল দেওয়ান, সাং- মহজমপুর (৮নং ওয়ার্ড)।
২. আনোয়ার হোসেন (২৮), পিতা- কালু মিয়া গাজী, সাং- মধ্য চরভাঙ্গা (৯নং ওয়ার্ড), থানা- হাইমচর, জেলা- চাঁদপুর।
পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় এসআই ফারুক উল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় তাদের হেফাজত থেকে আনুমানিক ১৫ হাজার ৫শত টাকা মূল্যের একটি ‘H POWER’ ব্র্যান্ডের ১২ ভোল্টের চোরাই ব্যাটারি উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় হাইমচর থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ২৯, তারিখ: ২৪/০৯/২০২৬ইং, জিআর নং- ২৫৫।
এ বিষয়ে ওসির কঠোর বক্তব্য:
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা বলেন, “হাইমচরে চুরি, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বদা মাঠে রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
অভিযান পরিচালনাকারী এসআই এর বক্তব্য:
অভিযান পরিচালনাকারী এসআই ফারুক উল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে চোরাই মালসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, আজ দুপুরে আইনি প্রক্রিয়া শেষে ধৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
#হাইমচর #চাঁদপুর #চুরি #গ্রেফতার