স্টাফ রিপোর্টার
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
………………………
হাইমচরে ৪ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক, মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি
বিস্তারিত নিউজ)
চাঁদপুরের হাইমচরে মাদক বিরোধী অভিযানে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ গাজী (৩২) ও আ. আজিজ (২৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ।
ওসির কঠোর বক্তব্য:
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, “হাইমচর থানা এলাকায় মাদকের কোনো স্থান নেই। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক কারবারি যত বড়ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। হাইমচরকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
যেভাবে অভিযান:
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলগী বাজার এলাকার পাকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্বে থাকা এসআই (নিঃ) ফারুক উল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আলগী বাজার এলাকায় কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ফারুক বরকন্দাজের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।”
অভিযানে অংশ নেওয়া এসআই সিরাজুল ইসলাম বলেন, “আটককৃতদের তল্লাশি করে মাসুদ গাজীর কাছ থেকে ২ পিস এবং আজিজের কাছ থেকে ২ পিস, মোট ৪ পিস গোলাপী রঙের ইয়াবা উদ্ধার করা হয়।”
অভিযানে থাকা এএসআই আব্দুল হান্নান বলেন, “উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ হাজার ২০০ টাকা। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
এ অভিযানে আরও উপস্থিত ছিলেন এএসআই রিয়াজ উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স।
এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।