প্রতিবেদক, হাইমচর (চাঁদপুর): মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) Bdshomoy24.com
…………………………………….
হাইমচরে ওয়ার্ডে ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সদস্য নবায়ন ফরম বিতরণ ও দাওয়াতি কার্যক্রম।
(বিস্তারিত নিউজ)
চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সদস্য নবায়ন ফরম বিতরণ ও দাওয়াতনামা কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় আজ ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বাহারের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝে সদস্য নবায়ন ফরম ও দাওয়াতনামা বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন হাইমচর ২নং আলগী দৃর্গাপুর উত্তর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মোঃ ওমর ফারুক, আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতা মোস্তফা হাজী, মোঃ আব্দুল ছাত্তার খাঁন, মোঃ মিজান খাঁন সহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
কার্যক্রম শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ( বাহার বলেন,)
“বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ও গণমুখী সংগঠন। আমরা মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করছি। সদস্য নবায়ন আমাদের সাংগঠনিক শৃঙ্খলা এবং ঈমানী দায়িত্বের অংশ। আমরা চাই প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে যাক। দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই। তাই সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন কায়েমের এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের এই দাওয়াতি কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে এই নবায়ন ও দাওয়াতি কার্যক্রম চলমান থাকবে।
#হাইমচর #জামায়াতে_ইসলামী #চাঁদপুর #সদস্য_নবায়ন
…………………………………….
চাঁদপুর হাইমচর প্রতিবেদন – মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) BD SOMOY 24.COM