নিজস্ব প্রতিবেদক, Bdshomoy24.com
মোঃ মনির হোসেন ( হাফেজ ছৈয়াল)
…………………………………….
চাঁদপুরের হাইমচরে নানার বাড়ি, কুমিল্লায় মর্মান্তিক হত্যাকাণ্ড কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ১৩ বছরের একমাত্র ছেলে অপ্রিতমকে নির্মমভাবে হত্যা, এলাকায় শোকের মাতম
(বিস্তারিত)
কুমিল্লা শহরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাবা নাহিদা আক্তারের একমাত্র সন্তান, ১৩ বছর বয়সী অপ্রিতমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
#নিহত #অপ্রিতমের #নানার বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নে। সে সাবেক চরভৈরবী নিবাসী, বর্তমান চরভাঙ্গা গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল মজিদ দেওয়ান সাহেবের মেয়ের ঘরের নাতি। ঘটনাটি কুমিল্লায় ঘটলেও নানার বাড়ি হাইমচর হওয়ায় চাঁদপুর-হাইমচর জুড়ে নেমে এসেছে গভীর শোক।
মাত্র ১৩ বছরের ফুটফুটে শিশু অপ্রিতমকে হারিয়ে তার পরিবার একেবারে ভেঙে পড়েছে।
কান্নাজড়িত কণ্ঠে মা-বাবার আহাজারি
একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সহকারী অধ্যাপক মা নাহিদা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,
“আমার কলিজার টুকরা, আমার একমাত্র সন্তান অপ্রিতমকে যারা এভাবে নির্মমভাবে কেড়ে নিল, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি একজন মা হিসেবে খুনিদের ফাঁসি চাই। আমার বুকটা খালি করে দিল।
#নিহত #অপ্রিতমের বাবা ক্ষোভ ও শোকে কাতর হয়ে বলেন, আমার নিষ্পাপ ছেলেটা কী অপরাধ করেছিল? ১৩ বছরের একটা শিশুর সাথে এমন বর্বরতা কোন মানুষ করতে পারে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। যাতে আর কোন মা-বাবাকে এভাবে সন্তান হারাতে না হয়।
#এলাকায় #শোকের ছায়া, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে চাঁদপুরের হাইমচর ও কুমিল্লায় শোকের মাতম শুরু হয়। স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
#এলাকাবাসীর একটাই দাবি – দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘাতকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
আল্লাহ নিষ্পাপ শিশু অপ্রিতমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই গভীর শোক সইবার তৌফিক দান করুন। আমিন।
………………………………….
(চাঁদপুর প্রতিনিধি) BD SOMOY 24.COM
www Bdshomoy24.com