1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

রোগীদের ভোগান্তির খবর পেয়ে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে গেলেন বিএনপি নেতা মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ১৫৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

চাঁদপুর) হাইমচর( প্রতিনিধি:)
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……….…………………………….

রোগীদের ভোগান্তির খবর পেয়ে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে গেলেন বিএনপি নেতা মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী
………….
(বিস্তারিত নিউজ)

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর নিয়েছেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

গত সোমবার দুপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত রোগী ভোগান্তির একটি ভিডিও নজরে আসার পর আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬, রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সময়ে মানবিক দায়বদ্ধতা থেকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। এসময় তিনি বহির্বিভাগে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন এবং চিকিৎসা সেবার মান ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।

এসময়ে মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী রোগীদের উদ্দেশ্যে বলেন –

“আপনারা ভয় পাবেন না, আপনাদের পাশে আমরা আছি। চিকিৎসা পাওয়া আপনাদের নাগরিক অধিকার। হাইমচরের গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের একমাত্র ভরসা এই সরকারি হাসপাতাল। এখানে চিকিৎসা নিতে এসে যেন কোনো মানুষ হয়রানির শিকার না হয়। আমি আপনাদের সমস্যাগুলো দেখলাম, শুনলাম।”

তিনি আরও বলেন, “আমাদের চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদের খোঁজ নিতে এসেছি। এমপি মহোদয় সবসময় হাইমচরের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে চিন্তা করেন। তিনি আমাকে বলেছেন, হাসপাতালে যেন রোগীরা সঠিকভাবে সেবা পায় তা নিশ্চিত করতে।”

হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করবো, আপনারা আরও আন্তরিক হন। ডাক্তার সংকট, ওষুধ সংকট সহ যে সমস্যাগুলো আছে, মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন মহলে জানিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করবো। এই হাসপাতালটা যেন সত্যিকারের গরীবের হাসপাতালে পরিণত হয়, সেটাই আমাদের চাওয়া।”

এসময়ে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং হাইমচর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রোগীদের খোঁজখবর নিতে সরেজমিনে উপস্থিত হওয়ায় রোগী ও স্বজনরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
………………………………………

চাঁদপুর হাইমচর থেকে প্রতিবেদন ঃ
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
Bdshomoy24.com – BD SOMOY 24.COM


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর