1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচরে পুলিশের বিশেষ অভিযান : মাদক, ওয়ারেন্ট ও ছুরিকাঘাত মামলাসহ ১০ আসামি আদালতে সোপর্দ

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৯৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

(স্টাফ রিপোর্টার)
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
…………………………………….

হাইমচরে পুলিশের বিশেষ অভিযান : মাদক, ওয়ারেন্ট ও ছুরিকাঘাত মামলাসহ ১০ আসামি আদালতে সোপর্দ

………………………………
বিস্তারিত নিউজ।

চাঁদপুরের হাইমচরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দিনভর উপজেলার চরভাঙ্গা, আলগী, নীলকমলসহ বিভিন্ন এলাকায় হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা এর দিকনির্দেশনায় একাধিক টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ৫ জন চিহ্নিত মাদক কারবারি, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জন ছুরিকাঘাত মামলার আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ২ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- মো. আব্দুল হক সুজন (২৮), মো. ইমান হোসেন শেখ (৩৫), মো. সাইজ উদ্দিন (৪০), মো. হাসান গাজী (২৪) ও মো. মাসুদ ভূইয়া (৫০)। তাদের মধ্যে সুজন নোয়াখালীর কবিরহাটের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে হাইমচরের চরভাঙ্গা এলাকায় বসবাস করে মাদক ব্যবসা করে আসছিলেন। বাকিরা হাইমচর ও পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা।

এছাড়া ওয়ারেন্টমূলে মো. আল আমিন পাটোয়ারী ও মোনালিসা আক্তার, ছুরিকাঘাত মামলায় মো. রায়হান (২৩) এবং ১৫১ ধারায় সাকিল বেপারী (২২) ও কাদির গাজী (৫২) কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা বলেন, “হাইমচরে মাদক ও অপরাধের কোনো ঠাঁই নেই। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যারা মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিত চলবে।”

অভিযানে নেতৃত্ব দেওয়া থানার একজন চৌকস এসআই বলেন, “আমরা তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়েই অভিযান চালিয়েছি। মাদকসহ যে কোনো অপরাধী যতই গা ঢাকা দিক, তাকে আইনের আওতায় আনবোই। জনগণের নিরাপত্তায় হাইমচর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

হাইমচর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
………………………………………………….
প্রতিবেদক: মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল
হাইমচর, চাঁদপুর | BD SOMOY 24.COM


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর