1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরের হাইমচর থেকে ৬০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার – ওসির কঠোর হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৯৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার।
BD SOMOY 24.COM
……………

চাঁদপুরের হাইমচর থেকে ৬০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার – ওসির কঠোর হুঁশিয়ারি
…………………..

বিস্তারিত নিউজ

চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম খোরশেদ আলম গাইন (৫১), পিতা- মৃত রুস্তম গাইন, গ্রাম- উত্তর বগুলা, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর।

থানা সূত্রে জানা যায়, গত শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) শ্রী সমীর দাস ও এএসআই (নিঃ) রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার উত্তর বগুলা গ্রামে খোরশেদ আলম গাইনের বসতঘরের সামনের উঠানে অভিযান পরিচালনা করেন। এ সময় তাকে আটক করে দেহ তল্লাশি করা হলে তার পরিহিত লুঙ্গির সামনে গোঁজা অবস্থায় সাদা পলিথিনে মোড়ানো ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা কঠোর বক্তব্যে বলেন,
“হাইমচরে কোনো মাদক কারবারির ঠাঁই হবে না। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। যারা গোপনে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তাদের শেকড় উপড়ে ফেলতে আমরা বদ্ধপরিকর। উত্তর বগুলায় আজকের এই সফল অভিযান তারই প্রমাণ। আমি স্পষ্ট করে বলতে চাই- মাদক ব্যবসায়ী ও সেবনকারী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আমাদের কাছে তথ্য আছে, তালিকা আছে। পর্যায়ক্রমে প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে।

এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার এফআইআর নং- ১৬, তারিখ- ১২/০৯/২০২৬ ইং এবং জি আর নং- ২৪২।

গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আইনানুগ প্রক্রিয়া শেষে ওইদিনই যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর