স্টাফ রিপোর্টার, চাঁদপুর, হাইমচর
বিডি সময় ২৪.কম | Bd Somoy 24.com
…………………………………….
হাইমচরে ৫ ইয়াবাসহ ২ কারবারি আটক, সেবনকারীসহ গ্রেফতার ৩ — মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা পুলিশের
………..
বিস্তারিত নিউজ।
চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি ও মাদক সেবনের দায়ে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ আলগী ও পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা জানান, হাইমচরে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি চলছে।
ওসি বলেন, “হাইমচরকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। যারাই মাদকের সাথে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।”
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে এএসআই আবু হানিফ ও এএসআই মো. ইমাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ আলগী ইউনিয়নের জনতা বাজার খালপাড় রোড এলাকায় অভিযান চালায়। গাজিউল হকের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে আকবর হোসেন মৈশাল (২২) ও রাশেদ পেদা (২২) কে আটক করা হয়। তল্লাশিতে আকবরের কাছ থেকে ৩ পিস ও রাশেদের কাছ থেকে ২ পিস সহ মোট ৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা (এফআইআর নং-১১) রুজু হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মো. জাকির হোসেন বলেন, “মাদক নির্মূলে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলবে।”
অপরদিকে এসআই ফারুক উল ইসলামের নেতৃত্বে আরেকটি টিম পশ্চিম চরকৃষ্ণপুর থেকে ইউসুফ জমাদার ওরফে রকি (২০) কে মাতলামি অবস্থায় আটক করে। পরে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডোপ টেস্টে তার শরীরে গাঁজা ও ইয়াবা সেবনের প্রমাণ মেলে। তার বিরুদ্ধেও মামলা (এফআইআর নং-১২) হয়েছে।
এসআই ফারুক উল ইসলাম বলেন, “প্রকাশ্যে মাদক সেবন করে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিনজনকেই বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
#হাইমচর #চাঁদপুর #মাদকবিরোধী_অভিযান #ইয়াবা #Chandpur #Haimchar #BdSomoy24 #বিডি_সময়_২৪ #ChandpurNews #BangladeshPolice