1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচরে ভাইরাল ‘খেজুর গাছতলা’ এখন কিশোর গ্যাংয়ের আড্ডাখানা, চায়ের দোকান নিয়ে উদ্বেগ

স্টাফ রিপোর্টার - মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল, / ২৪০ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার >
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
………………………

চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নে গাজীর বাজারের পূর্ব দিকে কে.ভি.এন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে তিন রাস্তার মোড়টি বর্তমানে ‘খেজুর গাছতলা’ নামে সবার কাছে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই স্থানটি এখন একটি জনপ্রিয় স্পটে পরিণত হয়েছে।

রাস্তার দুই পাশে বিস্তীর্ণ বিল, খোলা আকাশ আর বিকেলের মৃদু বাতাসে জায়গাটি এক মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। তাই প্রতিদিন বিকেলে অনেকেই এখানে ঘুরতে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন।

তবে এই সৌন্দর্যের আড়ালেই বাড়ছে জনমনে উদ্বেগ।

এই একই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত কোমলমতি শিক্ষার্থী। এর মধ্যে রয়েছে কে.ভি.এন উচ্চ বিদ্যালয়, ১নং বাজাপ্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাজীর বাজার নেছারিয়া দ্বীনিয়া মাদ্রাসা।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে দূর-দূরান্ত থেকে কিছু বখাটে কিশোর এখানে এসে স্কুল চলাকালীন সময়ে আড্ডা দিচ্ছে এবং স্কুল-কলেজগামী ছাত্রীদের বিভিন্নভাবে উত্যক্ত করছে। বিষয়টি একাধিকবার স্থানীয়দের নজরে এসেছে এবং অনেকেই তাদের শাসিয়েও দিয়েছেন। ফলে সুন্দর এই জায়গাটি এখন অনেকটা আড্ডাখানায় পরিণত হয়েছে।

এরই মধ্যে ফেসবুকে দেখা যায়, ঠিক এই স্থানটিতে ‘বিকেলবেলা’ নামে একটি চায়ের দোকান দেওয়ার প্রস্তুতি চলছে।

এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে চায়ের দোকান স্থাপন কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন এলাকাবাসী। এটি কোনো বাণিজ্যিক এলাকা নয়, এটি শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান সড়ক। এখানে দোকান হলে আড্ডা আরও বাড়বে এবং ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই এই স্থানে এ ধরনের দোকান স্থাপন না করার জন্য এলাকাবাসী ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর