1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৬৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

হাইমচর প্রতিনিধি : মোঃ মনির হোসেন হাফেজ ছৈয়াল | BD SOMOY 24
……………………

হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

১৭ অক্টোবর ২০২৬, শনিবার, সন্ধ্যা ৬টা – হাইমচর আদর্শ শিশু নিকেতন

হাইমচর উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রত্যাশীদের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্য :
মতবিনিময় সভায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,
“দলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থী দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কিংবা ব্যক্তিগত স্বার্থে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
​
যারা ছাত্রদলের সঙ্গে জড়িত, তারা চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী হতে পারবেন না। তাদের কাজ হবে দলীয় প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করা। আর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যেসব নেতাকর্মী বর্তমানে ইউনিট প্রধানের দায়িত্বে আছেন, তাদের যদি নির্বাচন করতে হয়, তাহলে অবশ্যই সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নিয়ে প্রার্থী হতে হবে।”

আমি ১৭ বছর রাজপথে যাদের দেখেছি, তাদের মধ্য থেকেই প্রার্থী বাছাই করা হবে। কে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কে মানুষের পাশে ছিলেন, কে কী অন্যায় করেছেন সবকিছু যাচাই-বাছাই করা হবে। বিভিন্ন দরবার-সালিশ থেকে কে কত টাকা নিয়েছেন, সেই হিসাবও আমাদের কাছে আছে, সেগুলো খতিয়ে দেখা হবে।”
​
প্রত্যেক প্রার্থীকে বলবো, আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের যোগ্যতা নিয়ে একবার চিন্তা করবেন। আপনি আসলেই জনগণের জন্য কতটুকু যোগ্য, তা নিজেকেই বিচার করতে হবে।”

আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে ফেলে দেননি। দলীয়ভাবে সবাইকে মূল্যায়ন করা হবে। কিন্তু মনে রাখবেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কেউ যদি নির্বাচনে পরাজয়ের কারণ হন, তাকে ছাড় দেওয়া হবে না। হাইমচরে তারেক রহমানের চিন্তা-চেতনা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেই আমরা কাজ করবো।”
এ সময় তিনি হাইমচরের ৬টি ইউনিয়ন – গাজীপুর, আলগী উত্তর, আলগী দক্ষিণ, নীলকমল, হাইমচর ও চরভৈরবী ইউনিয়নের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী।
………………………..
#হাইমচর #চাঁদপুর৩ #মানিকভাই #ইউপিনির্বাচন #BDSOMOY24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর