1. admin@bdshomoy24.com : admin : mahmoud milon
শিরোনাম :
শিরোনাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাল নোট চক্রের ৪ নারী সদস্য আটক, পাঠানো হলো আদালতে চাঁদপুর সদরের ৫ নং রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী হাইমচর থানা মাঠে বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র সিটিজেন ব্যাডমিন্টন ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের শুভ উদ্বোধন হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক, সম্প্রীতির বার্তা হাইমচরে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাইমচরে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, আদালতে সোপর্দ চাঁদপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনকে ঘিরে মনিরা ভবনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়, হাইমচরে গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগ, তিনটি প্রধান সড়ক ২৪ ফুট করার প্রাথমিক আলোচনা সারা দেশের ন্যায় হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ : ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচর আলগী বাজারে ৫ ফার্মেসিকে ৫৭ হাজার টাকা জরিমানা।

স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) / ৫৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার) Bdshomoy24.com
মোঃ মনির হোসেন( হাফেজ ছৈয়াল)
…………………….

হাইমচর আলগী বাজারে ৫ ফার্মেসিকে ৫৭ হাজার টাকা জরিমানা।

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (০৬ অক্টোবর ২০২৬) বিকেলে আলগী বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম।

অভিযানে ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স না থাকা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়, নিয়মবহির্ভূতভাবে এন্টিবায়োটিক বিক্রয়সহ নানা অপরাধে ৫টি ফার্মেসিকে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- হাসিব মেডিসিন কর্নার, রাখী মেডিকেল হল, লাজ ফার্মেসী, পলাশ মেডিকেল এবং পপুলার এগ্রো এন্ড পোল্ট্রি ফিড। তাদেরকে সর্বমোট ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি প্রসিকিউশন দাখিল করেন।

এছাড়াও রাস্তা দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে আরও একজনকে ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মচারীগণসহ হাইমচর থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম বলেন, “আজ আলগী বাজারে আমরা জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। অভিযানে দেখা গেছে অনেক প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স নেই, তারপরও তারা ওষুধ বিক্রি করছে। ফিজিশিয়ান স্যাম্পল যা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ, সেটাও বিক্রি করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো প্রেসক্রিপশন ছাড়াই এন্টিবায়োটিক বিক্রি করা হচ্ছে। এটি জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি।”

তিনি আরও বলেন, “মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ এবং অনিয়মতান্ত্রিক এন্টিবায়োটিক ব্যবহারের কারণে মানুষের শরীরে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। আমরা সবাইকে সতর্ক করেছি এবং জরিমানা করেছি। ভবিষ্যতে তারা যেন বৈধ লাইসেন্স নিয়ে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করে। জনস্বাস্থ্য রক্ষা ও বাজার শৃঙ্খলা ফেরাতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর