স্টাফ রিপোর্টার) মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
………………………………….
চাঁদপুরে ৩ বিচারক প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের নবম দিনের মতো বিক্ষোভ ও কালো ব্যাজ ধারণ।
(বিস্তারিত নিউজ)
আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং বার-বেঞ্চের মধ্যে চরম সমন্বয়হীনতার অভিযোগ তুলে চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৩ বিচারকের প্রত্যাহারের দাবিতে টানা নবম দিনের মতো কর্মসূচি পালন করেছেন জেলা আইনজীবী সমিতি।
আন্দোলনের নবম দিনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা জজ আদালত প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেন তারা।
জেলা আইনজীবী সমিতির ব্যানারে আদালত প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় বিচারকদের প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আইনজীবীরা।
পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট শিরিন আক্তার মুক্তা, অ্যাডভোকেট আবু বকর, অ্যাডভোকেট মাসুদ প্রধানিয়া, অ্যাডভোকেট আতিকুর রহমান ও অ্যাডভোকেট সাদ্দাম হোসেন প্রমুখ।
সমাবেশে সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, “বিচারকদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ বা দ্বন্দ্ব নেই। আমাদের লড়াইটা নীতির। আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে যে সমন্বয়হীনতা তৈরি হয়েছে এবং আইনজীবীদের সাথে যে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে, তার প্রতিবাদেই আমাদের এই আন্দোলন।”
তিনি আরও বলেন, “আমরা চাই বিচারপ্রার্থী জনগণ যেন হয়রানির শিকার না হয়। তাই যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে, ততদিন বর্জনকৃত ৩ আদালতে কোনো বিচারপ্রার্থী যেন প্রবেশ না করেন এবং কোনো আইনজীবী সহকারী যেন সেখানে কোনো প্রকার তদবির বা কার্যক্রমে অংশ না নেন।”
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে প্রায় সাড়ে চারশত আইনজীবীর উপস্থিতিতে জরুরি সাধারণ সভায় ৩ বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন আইনজীবীরা।
বর্জনকৃত তিন বিচারক হলেন- চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সহকারী জজ শম্পা ইসলাম।
…………………………………
চাঁদপুর হাইমচর ( প্রতিবেদন)
মোঃ মনির হোসেন( হাফেজ ছৈয়াল)
Bdshomoy24.com / #BD #SOMOY24.#COM
#বিডি #সময় #টুয়ান্টিফোর #ডটকম