স্টাফ রিপোর্টার।
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
………………………

হঠাৎ গুরুতর অসুস্থ হাইমচর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিব হোসেন রাজু, সুস্থতার জন্য দোয়া কামনা

(বিস্তারিত নিউজ)
…………

হাইমচর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক, সর্বস্তরের নেতাকর্মীর প্রিয়মুখ মোঃ রাজিব হোসেন (রাজু) হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া চেয়েছে হাইমচর উপজেলা ছাত্রদল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ তীব্র পেটে ব্যথা অনুভব করেন তিনি। প্রচণ্ড ব্যথায় এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

রাজিবের অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাইমচর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ বিষয়ে হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ফয়সাল আখন বলেন, রাজিব হোসেন রাজু আমাদের ছাত্রদল পরিবারের একজন পরীক্ষিত ও নিবেদিত প্রাণ কর্মী। দলের দুঃসময়ে তার সাহসী ভূমিকা আমরা কখনো ভুলবো না। তার হঠাৎ অসুস্থতার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। আমি মহান আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং সকলকে তার জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি।”

হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি বলেন, রাজিব আমাদের ছোট ভাই, আমাদের সহযোদ্ধা। সে ছোট-বড় সকলের প্রিয় মুখ। প্রচার সম্পাদক হিসেবে সে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। আল্লাহ যেন তাকে দ্রুত শেফা দান করেন এবং সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমি দেশ-বিদেশে অবস্থানরত সকল জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের কাছে রাজিবের জন্য দোয়া প্রার্থনা করছি।”

হাইমচর উপজেলা সাবেক ও বর্তমান ছাত্রদলের পক্ষ থেকে রাজিব হোসেন রাজুর আশু রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে হাইমচরের মাটিতে ফিরিয়ে দিন – আমিন।
……………………………………

হাইমচর চাঁদপুর (প্রতিনিধি)
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) BD SOMOY 24.COM