হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
BD SOMOY 24.COM

…………………………….

হাইমচরে কারিমীয়া ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

বিস্তারিত
চাঁদপুরের হাইমচর উপজেলায় হাইমচর কারিমীয়া ইসলামিয়া মাদ্রাসা ও মুজাহিদ কমিটির উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ রবিবার বিকাল ৩ ঘটিকা থেকে হাইমচর সদর আলগী বাজার সংলগ্ন দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত ও কুরআন-হাদিসের আলোকে ওয়াজ পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

এসময় মাহফিলে প্রধান অতিথির সফরসঙ্গী, দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি, চরমোনাইর ভক্তবৃন্দ, স্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং হাইমচর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআনের হাফেজ সম্পন্নকারী ছাত্রদের মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন হাইমচর কারিমীয়া ইসলামিয়া মাদ্রাসা ও মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ।

এসময়ে হাইমচর কারিমীয়া ইসলামীয়া মাদ্রাসা ও মুজাহিদ আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, দ্বীনি শিক্ষার প্রসার ও হাফেজে কুরআনদের সম্মানিত করতেই প্রতি বছর এই আয়োজন করা হয়।

…………………………………….
স্টাফ রিপোর্টার – মোঃ মনির হোসেন ( হাফেজ ছৈয়াল)
BD SOMOY 24.COM – CHANDPUR HAIMCHAR