(হাইমচর চাঁদপুর প্রতিনিধি) মনির হোসেন হাফেজ ছৈয়াল SOMOY 24.COM
………………

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নে এখন নির্বাচনী হাওয়া বইছে। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম – সর্বত্রই চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। এরই মধ্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মুখে মুখে আলোচিত নাম – চাঁদপুর জেলা ওলামা দলের সংগ্রামী সভাপতি মাওলানা মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী।

দলীয় সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকার কারণে রামপুর ইউনিয়নে তাঁর একটি পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ভাবমূর্তি তৈরি হয়েছে।

তাঁর ঘনিষ্ঠ সমর্থকরা জানান, তিনি নির্বাচিত হলে রামপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। তার পরিকল্পনায় রয়েছে—
• শিক্ষার প্রসার ও তরুণ সমাজকে আলোকিত করা • মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত নিরাপদ সমাজ গড়ে তোলা • খেলাধুলার বিকাশ ও তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা • এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি
দল-মত নির্বিশেষে বর্তমানে রামপুরের সর্বস্তরের মানুষের কাছে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী। তৃণমূল বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, দল যদি তাকে মনোনয়ন দেয়, তবে রামপুর ইউনিয়নে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

স্থানীয় সরকার নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি কাকে মনোনয়ন দেয়, সেটাই এখন দেখার বিষয়।
……………………….
#চাঁদপুরসদর #রামপুরইউনিয়ন #স্থানীয়সরকারনির্বাচন # বিএনপি #মাওলানা_জসিম_উদ্দিন_পাটোয়ারী #চাঁদপুরেরখবর
Websites www Bdshomoy24.com