চাঁদপুর হাইমচর প্রতিবেদন।
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) BD SOMOY 24.COM
………………………
১৪ অক্টোবর ২০২৬, রোজ বুধবার
আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার অন্তর্ভুক্ত সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রত্যাশীদের ডেকে মতবিনিময় করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর সদর-হাইমচর (চাঁদপুর-৩) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
গত ১৪ অক্টোবর রোজ বুধবার এই গুরুত্বপূর্ণ সভাটি মাননীয় সংসদ সদস্যের নিজ বাসভবন মনিরা ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলার সকল ইউনিয়ন থেকে আসা মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীদের কথা শুনেন তিনি। পরে দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ অনুশাসন দেন।
মাননীয় সংসদ সদস্য পরিষ্কার ভাষায় বলেন —
“স্থানীয় সরকার নির্বাচনে আমাদের দলের অনেকেই প্রার্থী হয়েছেন। কিন্তু দলের সবাইকে তো আর নমিনেশন দেওয়া যাবে না।”
তিনি বলেন, “যারা বর্তমানে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আছেন, তারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাইলে আগে অবশ্যই পদবী থেকে পদত্যাগ করে পরে নির্বাচন করতে পারবেন।”
এছাড়াও যারা হাইব্রিড নেতা হিসেবে দলে এসে নির্বাচন করতে চেয়েছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা অপেক্ষা করুন, দলের জন্য কাজ করুন। তাহলে আপনাদের বিষয়টি এই নির্বাচনের পরে, আগামী নির্বাচনে দেখা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন —
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সলিম উল্যাহ সেলিম, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।
………………………….
হাইমচর চাঁদপুর প্রতিনিধি) মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল) www Bdshomoy24.com – BD SOMOY 24.COM