স্টাফ রিপোর্টার।
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………..

হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

(বিস্তারিত)
চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জননন্দিত নেতা মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

গত ২ অক্টোবর ২০২৬ ইং, রোজ শুক্রবার পবিত্র জুমা’র নামাজ আদায় করতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন। পরে দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। প্রাথমিক চিকিৎসা শেষে জানা যায়, তিনি “লো ব্লাড সুগার” জনিত সমস্যায় ভুগছিলেন।

বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রামে আছেন। আল্লাহর রহমতে আগের চেয়ে অনেকটাই সুস্থতা বোধ করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ বিষয়ে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, “শুক্রবার জুমার নামাজের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছি। আমার পরিপূর্ণ সুস্থতার জন্য আমি হাইমচর উপজেলার সর্বস্তরের জনগণ, জাতীয়তাবাদী দল বিএনপি হাইমচর উপজেলা শাখার সকল পর্যায়ের নেতাকর্মী, আমার আত্মীয়-স্বজন ও সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করছি।”

তার অসুস্থতার খবরে হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন।

আমরা তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।