(স্টাফ রিপোর্টার)
মোঃ মনির হোসেন (হাফেজ ছৈয়াল)
……………………….

হাইমচর বিএনপি কার্যালয়ে ওলামা দলের আলোচনা সভা, র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
…………….
(বিস্তারিত নিউজ)
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা ওলামা দলের আয়োজনে এই কর্মসূচি শুরু হয়। প্রথমে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে আলগী বাজার ও উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলাউদ্দীন আনসারী।

এসময়ে হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী বলেন, “বিগত ১৭ বছর এই দেশে এক ভয়ংকর নব্য স্বৈরাচার কায়েম ছিল। তারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আর সবচেয়ে বেশি নির্যাতন করেছে আলেম সমাজের ওপর। মসজিদের মিম্বারে হক কথা বলতে দেয়নি, মাদ্রাসার ছাত্রদের জঙ্গি তকমা দিয়েছে। আলেম-ওলামাকে অপমান করে এই বাংলার মাটিতে কেউ টিকতে পারেনি।”

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী বলেন,স্বৈরাচারের আমলে ওলামা দলের নেতাকর্মীদের ওপর যে অত্যাচার হয়েছে তা ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। বিনা কারণে মিথ্যা মামলা, বাড়ি বাড়ি তল্লাশি, রাতের আঁধারে গ্রেফতার, রিমান্ডের নামে নির্যাতন – সবই সহ্য করতে হয়েছে। আজ স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা এখনো হাইমচরের অলি-গলিতে ঘাপটি মেরে আছে। ওলামা দলকে সাথে নিয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে, কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ওলামা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

মোঃ খোরশেদ আলম কোতোয়াল, সিনিয়র সাংগঠনিক সম্পাদক – উপজেলা বিএনপি বলেন, “যারা মসজিদের আজান বন্ধ করতে চেয়েছিল তারাই প্রকৃত স্বৈরাচার।”

জহিরুল ইসলাম মাঝি, আহ্বায়ক – উপজেলা যুবদল বলেন, “রাজপথে যুবদল আছে, ওলামা দলের ওপর আঘাত এলে আমরা বসে থাকবো না।”

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও আরাফাত রহমান কোকো সহ গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু, আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন (পদমর্যাদা অনুযায়ী):
উপজেলা বিএনপি – সভাপতি আমিন উল্লাহ বেপারী, সহ-সভাপতি মিজান শেখ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন আখন, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতোয়াল, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, সহ শিক্ষা সম্পাদক মোঃ কাইয়ুম হোসেন।

ইউনিয়ন বিএনপি – ৩নং দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু।

যুবদল – আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, যুবদল নেতা ফজলুর রহমান, আলগী উত্তর ও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

স্বেচ্ছাসেবক দল – ভারপ্রাপ্ত সভাপতি মিজান ভূঁইয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী।

ছাত্রদল – সাবেক সভাপতি মোহাম্মদ ফয়সাল আখন, সাবেক সাধারণ সম্পাদক মিলাদ মাঝি।

এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আগত ওলামা দলের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিটের শত শত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।